ব্যাট করছেন ভারতের বিরেন্দ্র। ওদিকে বল হাতে আগুনের ফুলকি ছুটাতে প্রস্তুত শোয়েব আকতার। ভারত, পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ; তারা দু’জন ইতোমধ্যে অবসর নিয়েছেন। কিন্তু এমন একটা মুহূর্ত যদি আবার তৈরি হয়, তবে উত্তেজনা তো বটেই!
সুইজারল্যান্ডের সেন্ট মরিতজে বরফের মাঠে শেবাগ-শোয়েবসহ অনেক কিংবদন্তির ব্যাট-বলের লড়াই ক্রিকেটপ্রেমীরা দেখবেন আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারিতে।IMG0
রোমাঞ্চকর এই ক্রিকেট দ্বৈরথে আরো শিহরণ জাগাতে পারে বরফে ঢাকা সুইস আল্পস পর্বতমালার নৈসর্গিক দৃশ্য। মাঠের লড়াইয়ে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে এই ক্রিকেটে অংশ নেবেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার মাইকেল হাসি, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, নাথান ম্যাককালাম, ইংল্যান্ডের মন্টি পানেসার ও ভারতের মোহাম্মদ কাইফরাদের।
ইত্তেফাক/এমআর