ঝিনাইদহে চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু কাল

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। সম্মেলনে ভারত, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কাসহ পাঁচটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ফোকলোর গবেষণা কেন্দ্র, লৌকিক কলকাতা (ভারত), ফোকলোর স্ট্যাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ জেলা প্রশাসন ও ঝিনাইদহ পৌরসভা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ফোকলোর সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক শোভাযাত্রা বের হবে। পরে স্থানীয় ড্রিমভ্যালী পার্কে অনুষ্ঠিতব্য প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে একাডেমিক অধিবেশন, লোক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।