বিপিএলের ২৬তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে চিটাগং ভাইকিংস ৫ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে। জিততে হলে সিলেটকে করতে হবে ২১২ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টস জিতে সিলেটের অধিনায়ক নাসির হোসেন বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের পক্ষে লুক রনকি ৪১, স্টিয়ান ভন জিল ৪০, সিকান্দার রাজা ৯৫ ও নাজিবুল্লাহ জারদান ১৯ রান সংগ্রহ করেন।
বোলিংয়ে নাসির হোসেন একটি, টিম ব্রেসনান একটি, আবুল হাসান একটি ও কামরুল ইসলাম রাব্বী দুটি উইকেট দখল করেন।
পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সিলেট সিক্সার্স। ৮ ম্যাচে ৩ জয় পেয়েছে তারা। তবে শেষ ৪টি ম্যাচই তারা হেরেছে। অন্যদিকে তলানিতে চিটাগং ভাইকিংস। ৬ ম্যাচে মাত্র জিতেছে ১টিতে, হেরেছে ৪টিতে।
ইত্তেফাক/ইউবি