যৌন হয়রানির অভিযোগে যুবকের কারাদণ্ড

 
কমলনগরে যৌন হয়রানির অভিযোগে মো. সুমন (২০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) মো. আজগর আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকার মো. ইউছুফের ছেলে। 
 
ইত্তেফাক/আরকেজি