উপজেলা যুবলীগ সম্পাদকের পরিবারের ওপর হামলার প্রতিবাদ

বরিশাল অফিস

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদকের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতাকে মারধর, তার তিন পুত্রকে কুপিয়ে আহত এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বরিশাল জেলা যুবলীগ। গতকাল বুধবার এক বিবৃতিতে বরিশাল জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিন জানান, হামলার ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় দায়েরকৃত মামলার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এবং এ ন্যাঙ্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিবের পিতা মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, পৌর আওয়ামী লীগের ১নং সদস্য ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনসহ তার তিন পুত্রের ওপর রবিবার হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন সোমবার মেহেন্দিগঞ্জ থানায় মোশারেফ হোসেন বাদী হয়ে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা দায়ের করেন।