লোহাগাড়ায় গাছ ভর্তি ট্রাক জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাটা গাছভর্তি একটি ট্রাক জব্ধ করছে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। এ অভিযোগে মুজিবুর রহমান বাবুল নামে এক ব্যক্তিকে শুক্রবার সন্ধ্যায় ২০ হাজার টাকা জারমানাও করেছেন তিনি।
 
আগের দিন উপজেলার পুটিবিলা জোড় পুকুরিয়া এলাকায় থেকে গাছভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান,  সরকারি পাহাড় ও জায়গা থেকে গাছ নিধনকারী যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না। সরকারি জায়গা থেকে গাছ নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 
অভিযোগ রয়েছে, একটি মহল সরকারি পাহাড় ও জায়গা থেকে প্রতিনিয়ত গাছ কেটে নিয়ে যাচ্ছে। উজাড় করছে পাহাড়।
 
ইত্তেফাক/এএম।