ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় তারিক আজিজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, নিহত যুবক মোটরসাইকেল চড়ে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে দিকে যাচ্ছিলেন। এসময় রাস্তায় একটি ট্রাককে অভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত তারিক সোনাহাট এলাকার বছির উদ্দিনের ছেলে এবং সোনাহাট ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
 
ভুরুঙ্গামারী থানা পুলিশের এসআই আব্দুল আওয়াল জানান, ঘটনা স্থলে পুলিশের একটি দল রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান