লক্ষ্মীপুরের কমলনগরে ৩ কেজি গাঁজাসহ আব্দুল খালেক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাট বাজারের তালপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কমলনগর থানার সূত্রে জানা গেছে, খালেক এলাকার চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তিনি দীর্ঘ দিন থেকে এ ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদে তাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
ইত্তেফাক/এএম।