পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় পূর্ণিমা আক্তার নামের দুই বছরের এক শিশু নিহত হয়। বুধবার বিকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা ওই এলাকার সোহেল রানার মেয়ে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।