আনুশকা ও সাক্ষী ধোনি ছোটবেলার বন্ধু!

ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির সম্পর্কের রসায়ন সকলেরই নজর কাড়ে। মাঠে তারা দুজনে একে অপরের বন্ধু। মাঠে দুজনের পার্টনারশিপে ভারত একাধিকবার জয় পেয়েছে।
 
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, যার থেকে জানা গিয়েছে যে, ধোনির পত্নী সাক্ষী ধোনি ও কোহলির হবু স্ত্রী বলিউড নায়িকা আনুশকা শর্মা প্রকৃতপক্ষে ছোটবেলার বন্ধু।
IMG0
বৃহস্পতিবার একটি ফ্যান ক্লাব সাক্ষী ও অানুশকা পুরানো দিনের কয়েকটি ছবি পোস্ট করে। এগুলির মধ্যে দুটি স্কুলের। অন্য দুটি সাক্ষী ও আনুশকা যখন কিশোরী ছিলেন, তখন গ্রুপ ফটোতে দেখা যাচ্ছে তাদের। আর এই ছবি দেখে উচ্ছ্বসিত  ট্যুইটারেটিরা।
 
জানা গেছে, স্কুলজীবনে  সময় সাক্ষী ও আনুশকা দুজনেই আসামের মার্ঘারিটার সেন্ট মেরিজ স্কুলে পড়াশোনা করেছেন। আনুশকার বাবা সামরিক বাহিনীতে ছিলেন। তাই সারা দেশেই তাকে যেত হত। সেই সূত্রেই ধোনির স্ত্রীর সঙ্গে পরিচয় ঘটে আনুশকার।
 
ইত্তেফাক/রেজা