জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘ওয়ার্ড ডকুমেন্টারি হেরিটেজ’স্বীকৃতি দেয়ায় যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিরের সহধর্মীনি ফারদিনা ইসলাম এ্যানী, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুর রহমান রশিদ, ঝিকরগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা আনোয়ার জামাল পাশা, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহসভাপতি রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি