বাংলাদেশের বাজারে মোটরসাইকেলের টায়ার নিয়ে এলো গ্লোবাল টায়ার ব্র্যান্ড এপোলো। সম্প্রতি রাজধানীতে রহিম আফেরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবসায়িক পার্টনারদের উপস্তিতিতে এপোলো টায়ারের গ্রুপ হেড অব সেলস রাজেশ ধাইয়া এবং রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল এ মোটর সাইকেল টায়ারের উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপোলো টায়ারস লিমিটেডের রাজেশ ধাইয়া, রাজেশ উদয়কুমার, অরবিন্দ কৃষ্ণা, আরিফুল করিম এবং রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের মোহাম্মদ ইসমাইল, মুদাস্সির মুর্তাজা মঈন, আলতাফ হোসেন, মোখলেছুর রহমান ও কাজী আবীদুল হক।
ইত্তেফাক/ইউবি