রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে। 
 
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ জানান, শনিবার বিকালে ক্যান্টনমেন্ট এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী সিন্ধু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। অসতর্কতাবশত রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই