মধুখালীতে গলাকাটা লাশ উদ্ধার

 
মধুখালী উপজেলার চর-মহিষাপুর গ্রাম থেকে শনিবার বিকালে জহুর বিশ্বাস (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা গ্রামের মো. বারিক বিশ্বাসের ছেলে। ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
এসআই আশুতোষ জানান, উপজেলার চর-মহিষাপুর গ্রামের কানাবিলের পশ্চিম পাশে আকবরের কলা বগানের মধ্যে থেকে বিকালে জহুর বিশ্বাসের গলাকাট লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে তাস খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলে তাস খেলার আলামত পাওয়া গেছে।
 
ইত্তেফাক/আরকেজি