লরি চাপায় শ্রমিকের মৃত্যু

 
পূর্বধলায় লরি চাপায় মোস্তফা (৪০) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার বিকেলে উপজেলার জারিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা ওই গ্রামের কুদ্দুছ মৌলভীর ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা এলজিইডির আওতাধীন হাওর প্লাট প্রকল্পের ব্যবস্থাপনায় জারিয়া পূর্বপাড়া এলাকায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার বিকেলেও তিনি রাস্তায় কাজ করছিলেন। এ সময় রাস্তার নির্মাণ সামগ্রী (পাথর) বোঝাই একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি