মহেশপুর উপজেলার ভাষানপোতা গ্রামের ভিক্ষুক আয়শা বিবির ৮০ বছর বয়স পার হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে বৃদ্ধ ভাতা পাননি। আর কত বছর বয়স হলে তিনি বৃদ্ধ ভাতা পাবেন এটাই এলাকাবাসীর প্রশ্ন।
গতকাল শনিবার দুপুরে এক বৃদ্ধ নারী ভিক্ষা করতে এসে তিনি বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে ক্লান্ত শরীরে সেজিয়া বাজারের এক বন্ধ চায়ের দোকানে বসে খানিকটা বিশ্রাম নিচ্ছিলেন ঐ সময় এ প্রতিবেদকের সাথে তার কথা হয়। তিনি জানান, তার নাম আয়শা বিবি। তার বাড়ি মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভাষানপোতা গ্রামে। বয়সের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, সঠিক কোন হিসাব নেই তবে দেশ স্বাধীন হওয়ার সময় তার বয়স ছিল ৩০/৩৫ বছর।
আয়শা বিবি আরো জানান, তার নিজের কেউ নেই, এমনকি কোন ঘর-বাড়িও নেই। সত্ ভাই রেজ্জাক-এর ঘরের বারান্দায় তিনি শুয়ে রাত্রি যাপন করেন। তার কোন ছেলে-মেয়ে নেই, স্বামী মারা গেছে বহু বছর আগে। তিনি কাঁদতে কাঁদতে জানান, সরকারি কোন কার্ড বা সাহায্য সে আজও পর্যন্ত পাননি।
ইত্তেফাক/নূহু