চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম। শনিবার সন্ধ্যায় উপজেলার পুটিবিলা উজিরভিটা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ অভিযোগে মো. নাজিম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জারমানা করা হয়েছে।
এ ব্যাপারে পদুয়া রেঞ্জার কাজী আলাউদ্দিন জানান, ট্রাকের কাঠগুলো উপজেলার ডলু বিটের অকশন হওয়া সামাজিক বনায়নের কাঠ।
অন্যদিকে সকালে উপজেলার চরম্বা এলাকা থেকে কাটা গাছভর্তি একটি জিপ জব্দ করা হয়। চরম্বা থেকে জব্দকৃত কাটা গাছভর্তি জিপটি উপজেলা পরিষদ এলাকায় হেফাজতে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, নির্দিষ্ট বোঝাইয়ের অধিক পরিমান কাঠ বোঝাই ও পরিবহনের দায়ে এ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সড়কে অধিক বোঝাই পরিবহন ও সরকারি পাহাড়-জায়গা থেকে গাছ নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/কেকে