গাছে ঝুলছে অজ্ঞাত যুবকের লাশ

 
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাংগাব সৌদি বাজারের কাছে একটি গাছের সঙ্গে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ ঝুলছে। লাশটি উদ্ধারের জন্য পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। রবিবার সকাল সোয়া এগারটার দিকে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
 
সৌদি বাজারের কাছে ব্রহ্মপুত্র নদের পাড়ে ঝোপঝাড়ের ভিতর একটি গাছের সঙ্গে অজ্ঞাত ওই যুবকের লাশটি ঝুলতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। হতভাগার পরনে খাকি রঙের প্যান্ট ও চেক শাট ছিল। পা থেকে রক্ত পড়ছিল। এলাকাবাসী ধারণা করছে পায়ের রগ কাটা।
 
পাগলা থানার ওসি মুখলেছুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশটি নামানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/জামান