বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র—বিআইসিসিতে ১৪ ডিসেম্বর তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন হয়ে শেষ হবে ১৬ ডিসেম্বর। ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৯তম ল্যাপটপ মেলা।
বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপের পাশাপাশি আনুষঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাবে।
মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে facebook.com/laptopfair.bd এই ফেসবুক পেজটিতে।
ইত্তেফাক/এমআর