কয়েকমাসের আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্য সফর শেষে আজ ঢাকায় আসছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন। প্রবাসী বাংলাদেশি সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গত কয়েকমাসে বেবী নাজনীন একাধিকবার আমেরিকা, কানাডা ও দুবাই সফর করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার রাত সাড়ে ১১টায় অ্যামিরাটস-এর একটি ফ্লাইটে আমেরিকা থেকে দেশে আসছেন তিনি। ঢাকায় ফিরেই বেবী নাজনীন প্রথম কনসার্টটি করবেন অল কমিউনিটি ক্লাবে। এটি অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
আগামীমাসে উত্তরবঙ্গের কয়েকটি জেলা শহরের বিশেষ কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বেবী নাজনীনের। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের মাঝেই অসমাপ্ত নতুন অ্যালবামের কাজ শুরু করবেন তিনি। এটি হবে তার ৫১তম একক অ্যালবাম। আর অ্যালবামটি প্রযোজনায় রয়েছে সঙ্গীতা।
এছাড়া সাউন্ডটেক থেকে তার সিঙ্গেল ট্র্যাক আসছে নতুন বছরেই। বেবী নাজনীন জি-সিরিজের ব্যানারেও একটি একক অ্যালবামে গাইবেন বলে জানা গেছে। জানুয়ারির শেষ সপ্তাহে বেবী নাজনীন অস্ট্রেলিয়া ও দুবাইয়ের দুটি অনুষ্ঠানে পারফর্ম করতে যাবেন।
ইত্তেফাক/এমআর