সমকামীদের সমর্থনে ব্রিটিশ ফুটবল ও রাগবি ক্লাব

ইংল্যান্ডের ফুটবল ও রাগবি ক্লাবগুলোর খেলোয়াড়, ম্যানেজার ও কর্মকর্তারা রংধনুর সাত রঙের প্রদর্শনী করেন। সমকামিতা ভীতি দূর করার এই চেষ্টায় জুতার ফিতা, পতাকা ও স্টেডিয়ামজুড়ে রংধনু প্রদর্শনের এই উদ্যোগ নেয়া হয়। রেইনবো লেইস নামের এলজিবিটি বা সমকামী সমঅধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করছে স্টোনওয়াল নামের একটি সংগঠন। তাদের এই প্রয়াসকে স্বাগত জানায় ইংল্যান্ডের ক্রীড়াজগত।
IMG0
সমকামী, উভকামীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাই রেইনবো লেইসের লক্ষ্য। ইংল্যান্ডের ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পারের বর্তমান হোম ভেন্যু ওয়েম্বলিতেও রেইনবো লেইসের সমর্থিত হয়। জাস্টিন ফাসানু, নিজেকে সমকামী হিসেবে স্বীকার করা প্রথম পেশাদার ফুটবলার। ১৯৯০ সালে তিনি প্রকাশ্যে সমকামিতা স্বীকার করেন, আট বছর পর তিনি আত্মহত্যা করেন।
IMG1
এরপর আর ইংল্যান্ডে কোনো স্বীকৃত সমকামী ফুটবলার খেলেননি। নরউইচ সিটিতে খেলা এই ফুটবলারকে স্মরণ করে তার সাবেক ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া সমকামীদের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। মাঠে চতুর্থ অফিসিয়ালের এলইডি স্ক্রিনেও ছিলো রংধনু।
IMG2
সামোয়ার বিপক্ষে ইংল্যান্ডের রাগবি দলের অধিনায়ক ক্রিস রবশো খেলতে নামেন রংধনু জুতার ফিতা পড়ে। খেলা শুরুর আগে মাঠে ম্যাসকটদের হাতে ছিল রংধনু পতাকা। লিগ ওয়ানে রংধনু কর্নার ফ্ল্যাগ হাতে আসেন তিন রেফারি। লিভারপুলের কোচ জার্গেন ক্লপও রংধনু রঙের জুতার ফিতা পড়ে মাঠে আসেন।-বিবিসি।
 
ইত্তেফাক/কেআই