শাহজালাল বিমানবন্দরে ৩৬ লাখ টাকার সিগারেট জব্দ

 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ১৭৮ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারফ্রেইট ইউনিট। 
 
আজ রবিবার ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার সুমন চাকমা জানান, জব্দ করা ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটগুলোর বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
 
তিনি জানান, শনিবার দুপুরে দুবাই থেকে উইন্টার ফ্যাশন নামে ব্যক্তিগত পণ্যদ্রব্য নামে চালানটি ঘোষণা করা হয়। ইনভেনট্রি করার সময় চালান খুলে তার ভেতরে লুকায়িত অবস্থায় ১ হাজার ১৭৮ কার্টন বিদেশি সিগারেটের সন্ধ্যান পায় কাস্টমস কর্মকর্তরা। পরিত্যক্ত অবস্থায় বিদেশি সিগারেটের চালানটি আটক করা হয়। এঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বাসস
 
ইত্তেফাক/কেকে