কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন রাসেল

 
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা ইউনিটের ২২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল আহমেদ।
 
শনিবার ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত একটি পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
 
পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা হওয়ায় কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাদের মধ্যে বইছে আনন্দ আর উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে নতুনদের জয়গানের মুগ্ধতায়। অনেকেই অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত এসব সদস্যদের। 
 
সদ্য পাশ হওয়া পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি রাসেল আহমেদ বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরফাত তুষার ভাই ও সাধারণ সম্পাদক সাদ আহমেদ ভায়ের দীর্ঘ প্রচেষ্টায় কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ভাই ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন ভাই এ কমিটির অনুমোদন দেন। এতে আমরা খুব উল্লসিত। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত গুরুদায়িত্ব ঠিকমত পালন করতে পারি।
 
সহ-সভাপতি রাসেল আহমেদ খোকসা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোকাজ্জেল হোসেনের পুত্র। 
 
রাসেল দীর্ঘদিন ধরে রাজপথে ছাত্রলীগের সব আন্দোলনে সক্রিয় ছিলেন। খোকসা কলেজ ছাত্রলীগকে মজবুত ও চাঙ্গা করেছেন। 
 
উল্লেখ্য সদ্য ঘোষিত ২২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ৫১ জন, ৯ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ৯ জন সাংগঠনিক সম্পাদক।