ফকিরহাটে দিনমজুরের লাশ উদ্ধার

 
ফকিরহাটের পিলজংগ এলাকায় সুপারি বাগান থেকে রবিবার সকালে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা সুপারি গাছে ওঠার ফাঁন্দি একটি বস্তা ও এক ছড়া সুপারি আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। নিহত নবমুসলিম সওকত হোসন ওরফে স্বপন দত্ত (৫২) শ্যাম্বাাগাত এলাকার শুধির দত্তের ছেলে। তিনি প্রায় ১৮ বছর আগে তৃতীয় স্ত্রী হোসনে আরাকে নিয়ে বেরবাড়ি এলাকায় বসবাস করে আসছেন। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, পিলজংগ বেরবাড়ি গ্রামের দেলোয়ারের সুপারি বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই দিন সকালে আবু মোড়ল লাশটি দেখে পুলিশে খবর দেন। ফকিরহাট মডেল থানার সিনিয়র পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর নির্দেশ দেয়। 
 
এ ঘটনায় ওসি মো. আবু জাহিদ শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্টোক করে মারা যেতে পারেন।তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/কেকে