পন্টিং-স্মিথকে ছাড়িয়ে গেলেন অধিনায়ক কোহলি

শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতার পর নাগপুরে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির দেখা পেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নাগপুরের এই সেঞ্চুরি পঞ্জিকাবর্ষে তিন সংস্করণ মিলিয়ে কোহলির দশম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড এখন একমাত্র কোহলির দখলেই।
 
কলকাতায় সিরিজের আগের ম্যাচে সেঞ্চুরি করে কোহলি ছুঁয়েছিলেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথকে। ২০০৫ ও ২০০৬ সালে ৯টি করে আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন পন্টিং। ২০০৫ সালে সমান সেঞ্চুরি করেছিলেন স্মিথও। ব্যাটসম্যান হিসেবে কোহলির কোহলির এটি ১৯তম টেস্ট সেঞ্চুরি।
 
এদিকে বিজয় আর পুজারার পর কোহলির এই সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিক ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেট ৫২২ রান। সফরকারী শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে আছে ৩১৮ রানে।
 
ইত্তেফাক/কেআই