ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগ নেএী স্বপ্না আক্তার (৪০) হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত মধ্যরাতে তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ত মনে হওয়ায় জাহের মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার জিনোদপুর ইউপির কড়ইবাড়ি গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে। এছাড়া পুলিশ জানায়, হত্যার সঙ্গে জড়িত মূলহোতা এমন একজনকে চট্রগ্রাম থেকে আটক করে আনা হচ্ছে। এর আগে ঘটনার পরদিন রাতে আটক সিএনজি ড্রাইভার জাহাঙ্গীরকে গ্রেফতার দেখিয়ে গত শুক্রবার জেলা আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, এ ঘটনায় সিএনজি চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। দুুইজনকে জেল আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত বুধবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে দশমোজা এলাকা থেকে জিনোদপুর চরপাড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার। পথে বাঙ্গুরা নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন।
ইত্তেফাক/এমআই