জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করায় কর্মসংস্থান ব্যাংকে আনন্দ র্যালি করেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের নেতৃত্বে কর্মসংস্থান ব্যাংক ভবন থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ করেন।
একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে।
ইত্তেফাক/ইউবি