সিলেট নগরীর আম্বরখানায় আট বছরের এক শিশু ধর্ষণের দায়ে ধর্ষক লুৎফুর রহমান উজ্জ্বল (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল খাসদবির এলাকার বন্ধন ই/৭ বাসার ছেলে।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, গত ২২ নভেম্বর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া ওই শিশুকে (৮) ধর্ষণ করে উজ্জ্বল।
তিনি আরো জানান, এ ঘটনায় ২৪ নভেম্বর বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় (নং-১০/২৪/১১/১৭)। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।
ইত্তেফাক/আনিসুর