রামপুরায় নারীর লাশ উদ্ধার

 
রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে রামপুরার চৌধুরীপাড়ার বাসা থেকে স্বজনরা রোকেয়াকে অচেতন অবস্থায় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। 
 
এরপর রোকেয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের দাবি- রোকেয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
 
রোকেয়ার পুত্রবধূ মাজেদা বেগম বলেন, কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই কারণে তার শাশুড়ি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ইত্তেফাক/নূহু