রোহিঙ্গাদের শিগগিরই ফেরত পাঠান হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠালে তারা যেন আর বাংলাদেশে না আসতে পারে তার ব্যবস্থা করবে সরকার। রোহিঙ্গা সামস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। শিগগিরই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। গতকাল রবিবার শরীয়তপুরে জঙ্গিবাদ বািরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে তিনি এসব কাথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলেম ওলামারা সরকারের পাশে থাকলে সন্ত্রাসীরা ও জঙ্গিরা কিছু করতে পারবে না। আমরা ধর্মপ্রাণ মুসলমান কিন্তু ধর্মান্ধ নই। ওলামারা সস্ত্রাস ও জঙ্গি তত্পরতার সাথে সম্পৃক্ত নয়। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, পুলিশের সাহসী ভূমিকার কারণে দেশের জঙ্গি তত্পরতা বন্ধ হয়েছে। ধর্ম ব্যবহার করে কেউ যাতে জঙ্গিবাদ কায়েম করতে না পারে সে দিকে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্থানীয় পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, নাভানা আক্তার এমপি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/নূহু