সাঁথিয়ার ধুলাউড়ি গণহত্যা দিবস আজ

 
আজ ২৭ নভেম্বর সেই ভয়াল ধুলাউড়ি হত্যাযজ্ঞের দিন। এদিন আনুমানিক রাত ৩টা, হঠাৎ গুলির শব্দ। দালালের সহায়তায় পাঁচশ’ পাকসেনা ধুলাউড়ি গ্রাম ঘিরে ফেলে। ভোররাত থেকে শুরু হয় পাকসেনাদের তাণ্ডবলীলা। একাধারে চলতে থাকে হত্যা, লুটপাট, ধর্ষণ ও অগ্নিসংযোগ।
 
এ সময় অপ্রস্তুত মুক্তিযোদ্ধা ও ঘুমন্ত গ্রামবাসী প্রাণ ভয়ে ছোটাছুটি করতে থাকে। পাকসেনারা বাড়ি বাড়ি থেকে যুবতী মেয়েদের ধরে একটি বড় আম গাছের নিচে নিয়ে এসে উপর্যুপরি ধর্ষণ করে গা থেকে গহনাপত্র খুলে নিয়ে লাথি মেরে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়।
 
মুক্তিযোদ্ধা ও বহু গ্রামবাসীকে ঘরের মধ্যে বন্দি করে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। পরে অনেককে রশি দিয়ে একত্রে বেঁধে ইছামতি নদীর পাড়ে নিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে।
 
ইত্তেফাক/এমআর