কুমিল্লার চৌদ্দগ্রামের ধনুসাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসা সড়কের বেহাল দশা। ফলে মাদরাসায় প্রবেশে ছাত্র-ছাত্রীসহ সর্ব সাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে প্রতিষ্ঠিত ‘ধনুসাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা’ একটি প্রাচীন মাদরাসা। এ মাদরাসায় ধনুসাড়া, আমানগন্ডা, সলাকান্দি, বসন্তপুর, নারায়নপুরসহ আশ-পাশের কয়েক গ্রামের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। ইতোপূর্বে বেশ কয়েকবার এমপি, চেয়ারম্যান ও মেম্বাররা নির্বাচনের আগে সড়কটি পাকাকরণের আশ্বাস দিলেও নির্বাচনের পরে তারা ভুলে যান। ফলে বর্ষা মৌসুমে মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়।
এ ব্যাপারে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুন বলেন, দীর্ঘদিন সড়কটি পাকা না করায় ছাত্র-ছাত্রীদের কষ্ট ভোগ করতে হচ্ছে। শিগগিরই সড়কটি পাকাকরণের জন্য রেলমন্ত্রী মুজিবুল হক ও ইউপি চেয়ারম্যান কাজী জাফরসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
ইত্তেফাক/এমআর