চন্দনাইশে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আজ সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন জাতের সবজীর বীজ বিতরণ করা হয়েছে।
 
এ উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মওলানা সোলাইমান ফারুকী, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার।
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার, ইউপি চেয়ারম্যান আমীর আহম্মদ রোকন, চেয়ারম্যান মুজিবুর রহমান,মাষ্টার আহসান ফারুক,আবুল হাশেম,রঞ্জিত দে, রুপায়ন চৌধুরী প্রমুখ।
 
পরে প্রধান অতিথি চট্টগ্রাম-১৪আসনের সাংসদ বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১২০জন চাষিদের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করেন।
 
ইত্তেফাক/এমআর