রাউজানে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার মৃত তেজন্দ্র লাল তালুকদারের ছেলে মন্টু তালুকদার (৬০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা ইত্তেফাককে জানান, রবিবার সন্ধ্যায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে চিকদাইর ইউনিয়ন থেকে ১৫ লিটার মদসহ মন্টু তালুকদার নামে এক মাদক ব্যবসায়ী আটক করি। এবং মোবাইল কোর্টে অপরাধ স্বীকার করায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
ইত্তেফাক/কেকে