চৌগাছায় গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা

যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত অজ্ঞাত (৪০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, জগহাটি গ্রামের লায়েব আলির বাড়ি থেকে গরু চুরি করে পালানোর সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে চুয়াডাঙ্গা জেলার ইন্তাজ আলী নামে ওই চোরকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়। 
 
ঘটনাস্থলে থাকা চৌগাছা থানার উপ-পরিদর্শক আবু সুফিয়ান বলেন, ‘পার্শ্ববর্তী যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের লোকজন রবিবার দিনগত রাতে গরু চোর সন্দেহে গণপিটুনি দিলে সে নিহত হয়। পরে তারা লাশটি চৌগাছা থানার ফুলসারা ইউনিয়নের তেতুলতলা মাঠে ফেলে রেখে যায়।’
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, লাশটি এখনও শনাক্ত হয়নি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তার পরিবারকে সংবাদ দেয়া হয়েছে। পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করার পর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
 
ইত্তেফাক/এমআই