প্রতিবছরের মতো আনন্দঘন পরিবেশে সোমবার উপজেলার আঠাউরী বিলে ভাটিবাংলার ঐতিহ্যবাহী দিনব্যাপী বার্ষিক জাল বাইচ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবের আয়োজন করে উপজেলার ধীবর সমবায় সমিতি।
এ জাল বাইচে শত শত জেলে জাল নিয়ে অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল বেড় জাল, ঠেলা জাল, বাদাই জাল, লাঠি জাল, টানা জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম। বিলপাড়ে সমবেত হওয়ার পর একসাথে বিলে নেমে মাছ ধরার আনন্দ উৎসবে মেতে উঠেন তারা।
IMG0
সরেজমিন দেখা যায়, বিল থেকে বর্ষার পানি প্রায় নিঃশেষ হবার পথে। মূল বিল, খালে কিছু অবশিষ্ট পানি রয়েছে। উৎসব প্রিয় জেলেরা যোগ দিয়েছেন জাল বাইচে। মাছ পাওয়া না পাওয়া তাদের কাছে বড় কথা নয়, ব্যতিক্রমী এ উৎসবে যোগ দিয়ে আনন্দ উপভোগই যেন তাদের কাছে মুখ্য। তবে আগের মতো দেশিয় মাছ এখন পাওয়া যায় না এমন অভিযোগ করলেন অনেকে। বহু বছর ধরে চলে আসা এ ঐতিহ্য ধরে রাখতে চান স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকজন।
ইত্তেফাক/আরকেজি