গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষের অনুষ্ঠিতব্য ১৩ এপ্রিল শনিবারের হিসাব বিজ্ঞান বিষয়ের (পত্র কোড-২৪২৫০৫) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।