অন্তর জ্বালার টাইটেল গান তামিল গানের নকল!

জয়েদ খান ও পরীমণি অভিনীত, মালেক আফসারী পরিচালতি বহুল প্রতিক্ষীত ছবি অন্তর জ্বালার টাইটেল সং ‘ছোট ছোট কিছু আশা’ রবিবার ইউটিউবে মুক্তি পায়। গানটি প্রকাশ হওয়ার পর দর্শকরা দারুণ পছন্দ করলেও ২৪ ঘন্টা না পেরোতেই গানটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠে। শুধু গানের সুরে নয় দৃশ্যায়নেও রয়েছে হুবহু অনুকরণ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।  
 
‘ছোট ছোট কিছু আশার’ গানটির মিল পাওয়া গেছে ২০০৬ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘ভেইল’-এর ‘উরুহুদে মারুহুদে’ শিরোনামের একটি গানের সঙ্গে। দৃশ্যায়নের ক্ষেত্রেও দুটি গানে যথেষ্ঠ সাদৃশ্য রয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে ছবিটির প্রযোজক ও নায়ক জায়েদ খান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘এটা কোন সমস্যা না। কিছু মিল থাকতেই পারে।’
 
‘ছোট ছোট আশা’ শিরোনামের গানিটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও এস আই টুটুল। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। ছবিটি প্রযোজনা করছে জেড কে মুভিজ। অন্তর জ্বালা মুক্তি পাবে আগামি ১৫ ডিসেম্বর।
 
ইত্তেফাক/রেজা