গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে শোক

গত রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করীমের পিতা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখ (৯০)এর মৃত্যুতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। এ ছাড়াও জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আহ্বায়ক মো. মনিরুল হক মনি জোমাদ্দার,আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার অনুরূপ শোক জানিয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি