বিশ্বে সম্প্রীতির দেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এককাতারে বসবাস করে সম্প্রীতি বজায় রেখেছে। অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে যেমন মুসলিমরা অংশ নিয়ে থাকে তেমনি ঈদের জামাতে যেন জঙ্গি হামলা না হতে পারে সেজন্য হিন্দু সম্প্রদায়ের মানুষরাও পাহারা দিয়েছে। এ কারণেই পৃথিবীর মানুষের কাছে সম্প্রীতির দেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। 
 
তিনি সোমবার দুপুরে কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 
সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য পংকজ দেবনাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার কুণ্ডু, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান, ওসি এসএম আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি