মেলান্দহে মায়ের দায়ের কোপে ছেলে আসাদুল্লাহ (৭) খুন হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আসাদুল্লাহ পৌর এলাকার মালিকাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহর ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক মা মীমকে (২৫) আটক করে পুলিশ।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় আসাদুল্লাহ উঠানে খেলা করছিল। এসময় তাকে মানসিক প্রতিবন্ধী মা মীম দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ওসি মাজহারুল কমির ইত্তেফাককে জানান, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি