গোঁড়ালির ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার মারিও গোয়েতসে। শনিবার শালকে-০৪ এর বিপক্ষে বুন্দেসলিগা ম্যাচে গোয়েতসে ইনজুরিতে পড়েন। পরে সোমবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘরের মাঠে বরুসিয়ার ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়।
২৫ বছর বয়সী গোয়েতসে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। কিন্তু শালকের অসাধারণ পারফরমেন্সে জয় পাওয়া হয়নি স্বাগতিকদের। ডর্টমুন্ড তাদের নিজস্ব টুইটারে বলেছে, ‘সবদিকেই দুঃসংবাদ। মারিও গোয়েতসের লিগামেন্টে আঘাত লেগেছে। ম্যাচটিও ড্র হয়েছে।’
আগামী ২০ ডিসেম্বর শীতকালীন বিরতির আগে ছয় সপ্তাহের মধ্যে গোয়েতসে পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না। এর মধ্যে রয়েছে লা লিগায় বায়ার লিভারকুসেন, চ্যামিম্পয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও জার্মান কাপে বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচ।
ইত্তেফাক/কেআই