সাতক্ষীরায় মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

 
সাতক্ষীরার আলিপুরে ইমান আলি (৫৫) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার ভোরে সদর উপজেলার আলিপুর নাথপাড়ার বড়পুকুর ধারে এ ঘটনা ঘটে।
 
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, ইমান আলি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া করে নিয়ে যায়। পরে তাকে নিয়ে আলিপুর নাথপাড়ার বড়পুকুর ধারে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। 
 
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ইমান আলি আলিপুর গ্রামের মৃত ঝিনু সরদারের ছেলে।
 
ইত্তেফাক/জামান