চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হাজেরা খাতুন হীরা (২৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলা দৌগাছী মসজিদ পাড়া গ্রামে। নাচোল থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, দৌগাছী গ্রামের আবদুল আজিজের মেয়ে হাজেরা খাতুন হীরা মঙ্গলবার সকালবেলায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুই বছর আগে স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যাওয়ায় সে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
জাহাঙ্গীর আলম আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হীরার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/কেকে