ফতুল্লা থানার ভূঁইগড় এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভূঁইগড় সিকদার ফিলিং স্টেশনের পেছনের একটি নির্জন জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ তুষার জানান, সিকদার ফিলিং স্টেশনের পেছনের রাস্তার একটি নির্জন জায়গায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের পরনে কালো বোরকা ও মাথায় হিজাব ছিল। তার গলায় একটি রশি পেঁচানো ছিল। ধারনা করা হচ্ছে, শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।
ইত্তেফাক/আরকেজি