বাসের ধাক্কায় কৃষি শ্রমিক নিহত

 
সৈয়দপুরের বাইপাস সড়কে বাসের ধাক্কায় পাক্কু (৪৫) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বাইপাস সড়কের নির্মাণাধীন কাঁচা সবজি বাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই শ্রমিক ধান কাটা শেষ করে সৈয়দপুর বাইপাস সড়ক হয়ে নিজ বাড়ি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি গ্রামে ফেরার জন্য রওয়ানা হন। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে ওই শ্রমিক নিহত হন। 
 
খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। দমকল বাহিনীর স্টেশন অফিসার সবুজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/আরকেজি