অভিনয়টাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি: সাগর আহমেদ

সাগর আহমেদ, ‘শেষ চুম্বন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চিত্রজগতে পা রাখেন। শিশু অধিকারের গল্প নিয়ে নির্মিত মুন্তাহিদুল লিটনের ঐ সিনেমায়  প্রধান চরিত্রে অভিনয় করেন। নিজের ক্যারিয়ার, বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে এক কথোপকথনে অভিনয়কে বেশি প্রাধান্য দেয়ার কথা জানান তিনি।
 
সাগর আহমেদ বলেন, আমি অভিনয়টাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। এরইমধ্যে কয়েকটি চলচ্চিত্রে প্রস্তাব পেলেও একটি একটি করে কাজ শেষ করার পরিকল্পনা করেছি। তবে সম্প্রতি দেশের  সবচেয়ে ব্যয়বহুল শর্টফিল্মের কেন্দ্রীয় চরিত্রে কাজ শেষ করেছি। ডিরেক্টর এই শর্টফিল্মের সব কিছুই গোপন রেখেছেন। দর্শকদের জন্য এটি সারপ্রাইজ হবে বলে আশা করছি।
 
শর্টফিল্মটি নিয়ে খুব শিগগিরই শুটিংয়ে ফিরবেন উল্লেখ করে তিনি আরো জানান, আমার প্রথম ওয়েব সিরিজ সাইন করেছি দেশের সর্বোচ্চ ভিউ হওয়া শর্টফিল্মের নির্মাতা স্বরাজ দেবের সঙ্গে। সামনে আরো বেশকিছু শর্টফিল্মের কাজ হাতে আছে। তবে এই ডিসেম্বরের মধ্যেই সবাইকে জানাবো। 
 
IMG0
 
ভিকি জাহেদের প্রথম শর্টফিল্মে কাজ করেছিলেন সাগর আহমেদ। এরপর আশিকুর রহমানের সঙ্গে তার আরো একটি শর্টফিল্ম ও চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে শিগগিরই। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমানের প্রথম শর্টফিল্ম ‘হৃদয়ের আয়না’-তে কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করেন। ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পায় এটি। সর্বশেষ গত ২৫ নভেম্বর লাইভ টেকনোলজি থেকে ‘হৃদয়ের আয়না’নামে আরো একটি শর্টফিল্ম মুক্তি পায় তার। এটিও দর্শকপ্রিয়তা পাবেন বলে আশাবাদী তিনি।
 
 
ইত্তেফাক/সাব্বির