ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১১ ডিসেম্বর

আগামী ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল নীল দল ও সাদা দলের শিক্ষকরা অংশ নিচ্ছেন। বাম সমর্থক শিক্ষকদের প্যানেল গোলাপী দল  মনোনয়নপত্র তুললেও জমা দেয়নি। গতবার তারা নির্বাচনে অংশ নিয়েছিলো।

আওয়ামী লীগ সমর্থক নীল দল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক প্রার্থী ব্যবসায় অনুষদের ডিন ও সাবেক সহ-সভাপতি অধ্যপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দলের সভাপতি প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।

আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার।

প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী জানান, নীল ও সাদা দলের শিক্ষকদের দুটি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোলাপী দলের শিক্ষকরা মনোনয়নপত্র নিলেও জমা দেননি। নির্বাচনে প্রায় দুই হাজার ভোটার ভোট দিবেন বলেও জানান তিনি।

ইত্তেফাক/নূহু