নিকলীতে তিনটি দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখা ও বিক্রির দায়ে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নিকলী সদর ইউনিয়নের পুরান বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ আহম্মেদ উক্ত আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজল সাহার হোটেলকে ৫০০টাকা, দেবজীত সরকারের হোটেলকে ৫০০টাকা ও মের্সাস রবিন্দ্র সাহার মুদির দোকানকে ১০০০টাকা মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।
ইত্তেফাক/আরকেজি