শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করলো এসিআই ফাউন্ডেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলাভবন চত্বরে ৫২'র মহান ভাষা শহীদ ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করলো  এসিআই লিমিটেড। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার সৌন্দর্যবর্ধনের কাজও করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে দেশের স্বনামধন্য এই প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে আধুনিক লাইব্রেরী স্থাপন, শিক্ষক লাউঞ্জ স্থাপন ও অনুষদের বিভিন্ন ক্লাসরুমে আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দেয়।
IMG0
মঙ্গলবার সন্ধ্যায় স্মৃতিফলকের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল প্রমুখ।

উপাচার্য অধ্যাাপক আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিস উদ দৌলা দেশের ঐতিহাসিক সময় ৫২, ৭১ এ কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি নিজের বলে ধারণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ করে দেওয়ায় আমরা আনন্দিত।
IMG1
এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন দেশের ইতিহাসের অংশ। এরকম সমৃদ্ধ ইতিহাস পৃথিবীর খুব কম  বিশ্ববিদ্যালয়ের আছে। এই প্রাঙ্গনে শহীদদের স্মরণে স্মৃতিফলক সৌন্দর্যবর্ধনের কাজ করতে পেরে আমরা গর্ব অনুভব করছি।

অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম বলেন, এসিআই লিমিটেড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আর্থিকভাবে অসমর্থ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে দিয়েছে। তাদের ট্রাস্ট ফান্ডের টাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় হয়। এসিআই লিমিটেডে প্রায় আড়াই হাজার কর্মকর্তা, কর্মচারী রয়েছে। আমরা তাদেরকে মানবসম্পদও দিচ্ছি।

ইত্তেফাক/নূহু